
উপকরণ
ইলিশ মাছ ২ টুকরো, লেবুর রস ৪ ফোটা , আদার রস সিকি চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, মরিচ গুঁড়া সিকি চা চামচ, লবণ আধা চা চামচ, সয়াসস আধা চা চামচ, শুকনো ময়দা আধা কাপ, সরিষার তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
ইলিশ মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লেবুর রস, আদার রস, হলুদ, লবণ, মরিচ গুঁড়া ও সয়াসস দিয়ে মাছের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে করে রেখে দিন।
এরপর মসলা মাখানো মাছ শুকনো ময়দায় ভালোভাবে গড়িয়ে নিন। ফ্রাইপ্যানে সরিষার তেল গরম করে মাঝারি আঁচে ৫ থেকে ৬ মিনিট ধরে মাছগুলো মুচমুচে করে ভেজে তুলে গরম গরম পরিবেশন করুন।